পিএসজি থেকে দুই মাসের বেতন পাননি এমবাপ্পে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:২১ পিএম আপডেট: ০৬.০৬.২০২৪ ৬:৫৩ পিএম

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে কিলিয়ান এমবাপ্পে যোগ দিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদে। গেল কয়েক মাস ঘরে ক্লাব পরিবর্তনের ব্যাপক আলোচিত ঘ্টনা এটি। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও সেরেছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা।

গত মঙ্গলবারের সেই সংবাদ সম্মেলনে পিএসজির উপর নিজের ভেভরে চেপে রাখা ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন এমবাপ্পে। জানিয়েছেন, পিএসজি কর্তৃপক্ষ এমন কিছু কাজ করেছেন, যে কারণে তিনি মোটেই খুশি হতে পারেননি।

এমবাপ্পের এই মন্তব্যের জেরে অনুসন্ধান করতে গিয়ে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানতে পেরেছে, এখনো এমবাপ্পের দুই মাসের বেতন-বোনাস পরিশোধ করেনি পিএসজি। নিজস্ব সূত্রের বরাতে এই সংবাদটি জানা গেছে বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।

ইএসপিএন জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের বোনাস আর এপ্রিল-মে মাসের বেতন এমবাপ্পেকে পরিশোধ করেনি পিএসজি। এমনকি জুন মাসেন বেতন দেবে কিনা, সেটিও এখনো নিশ্চিত নয়।

এমবাপ্পের এমন মন্তব্যের জেরে তাকে অকৃতজ্ঞ বলে বিশেষায়িত করেছে পিএসজি।

গতকাল বুধবার ক্লাবটির একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, পিএসজি এমবাপ্পেকে 'অকৃতজ্ঞ' বলে মনে করেছে। এমবাপ্পে চলে যাওয়ার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটি পুনরুদ্ধার করার জন্য বেতন ও বোনাস হিসেবে ৮০ মিলিয়ন ইউরো পরিশোধ করবে না পিএসজি।

পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্কচ্ছেদ করে রিয়ালে এসেছেন এমবাপ্পে। লা লিগার ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন ২৫ বছর বয়সী এই ফরাসি তারকা। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সাদা শিবিরে যোগ দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   এমবাপ্পে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft