ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপাত্য বিস্তার নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোটগ্রহন শেষে পৌর এলাকার কলেজপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সদর থানার ওসি মো. আসলাম হোসেন ওই যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, আনারস প্রতীকের প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দু’টি নির্বাচনী ক্যাম্প বসানো হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এ নিয়ে ভোটগ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হওয়া সংঘর্ষে  এজাজ নামে একজন গুলিতে আহত হয়। প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এজাজের বাড়ি কলেজ পাড়াতেই। তিনি ছাত্রলীগের কর্মী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft