ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণে ৯ সৈন্য আহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৯:২২ পিএম

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে দেশটির নয় সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী বুধবার এ কথা জানিয়েছে। 

গতকাল মঙ্গলবারের বিস্ফোরণ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’ 

এতে আরো বলা হয়, আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেগেভ মরুভূমিতে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে।

৭ অক্টোবর গাজা থেকে চালানো হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করার জন্য জোরালো অভিযান শুরু করার পর সেখানে এ বিস্ফেরণ ঘটলো। 

ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়,ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১,১৯৪ প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

এদিকে, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে ৩৬,৫৫০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft