বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত র‍্যাব মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৮:৩২ পিএম আপডেট: ০৫.০৬.২০২৪ ৮:৩৫ পিএম

আজ বুধবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) -এর নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো:  হারুন অর রশিদ বিপিএম-সেবা, গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা ও দরুদ শরীফ পাঠ এবং  দোয়া করেন। 

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় সেখানে গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft