তাড়াশে ভুটভুটির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে কৃষক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৬:৩৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নছিমন ভুটভুটির সংঘর্ষে তোজাম উদ্দিন নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, একটি জমিতে চাষের কাজ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভুটুভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই চালক তোজাম উদ্দিন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft