বেনজীরের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৪:৩০ পিএম

আজ বুধবার (৫ জুন) দুপু‌রে রাজধানীর রাওয়া কন‌ভেনশন সেন্টা‌রে ইউনিভার্সেল মেডিকেল কলেজের দশম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্য শে‌ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে আছেন, সে বিষয়ে সরকারের কাছে কো‌নো তথ্য নেই।

তিনি বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না। তাই সে কো‌ন দে‌শে গি‌য়ে‌ছে, সে বিষ‌য়ে সরকারের কাছে কো‌নো তথ্য নেই। তবে শোনা যাচ্ছে, তিনি সিঙ্গাপুরে আছেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মাংস উদ্ধা‌রের বিষ‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ডিএনএ প‌রীক্ষা ছাড়া শতভাগ নি‌শ্চিত ক‌রে কিছুই বলা যা‌চ্ছে না।

তবে আসামিদের জবানব‌ন্দি‌ অনুযায়ী মনে হচ্ছে তাকে হত্যা করা হয়ে‌ছে। এ ঘটনায় দুই দেশ (ভারত ও বাংলাদেশ) মি‌লেই তদন্ত হ‌চ্ছে।‌

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft