সুনামগঞ্জে পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু
সুনামগঞ্জ সদর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:৩৭ পিএম আপডেট: ০৩.০৬.২০২৪ ৭:৪৯ পিএম

গতকাল রবিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পানিতে ডুবে দুই আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর নাম  ওয়ালিমা (৪) এবং আরিফ (৩)। 

নিহতরা তারা জগন্নাথপুর গ্রামের মো.আব্দুল মন্দানের সন্তান।

বিষয়টি  নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী। 

জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক ফজলুল হক দোলন জানান, শিশু দুইটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির পাশে দোকানে যেতে রাস্তায় পানি রয়েছে। পানি অতিক্রম করে যাওয়ার সময় একজন ছিটকে বেশি পানিতে চলে যায়। অপর জন তাকে বাচাঁনোর চেষ্টা করলে সেও তলিয়ে যায়।  ধরতে গিয়ে একই সাথে দুইজনই পানিতে ডুবে যায়। সাতার না জানার কারণে দুইজনই পানির তলে ডুবে যায়। ঘণ্টাখানেক পর শিশু দুইটিকে খুঁজে না পেয়ে এলাকায় চিৎকার পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশু দুইটিকে পানির তল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft