ঈশ্বরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:১৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত মাদক ব্যবসায়ীকে এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের মঞ্জুর রহমানের পুত্র শরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পরে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়ির পাশে কলা বাগানে এএসআই শামসুজ্জোহা ও মনিরুজ্জামান অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আটক   ময়মনসিংহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft