সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৫:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে গতকাল রবিবার বিকেলে বেড়িবাধের পানিতে ডুবে মো. মোস্তফা নামে চার বছরের এক শিশুর সলিল সমাধি হয়েছে। মোস্তফা ওই গ্রামের আবুল কালামের ছেলে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুর একটার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এক পর্যায়ে হয়তো অসাবধানবশত পানিতে ডুবে যায়। বিকেলের দিকে ভাসমান অবস্থায় মোস্তফাকে পেয়ে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পানিতে ডুবে মৃত্যু   ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft