কুরবানির গরুর চামড়ার নতুন দাম নির্ধারণ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:৫১ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক’ সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান ।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা আর বকরির চামড়ার দাম  ১৮ থেকে ২০ টাকা থাকছে।

তিনি বলেন, সরকারের ভাবমূর্তি নির্ভর করে চামড়ার ব্যবস্থাপনার উপর। তাই যে মূল্য নির্ধারিত হলো এর চেয়ে কম মূল্যে যাতে কোথাও বিক্রি না হয় সরকার তা মনিটরিং করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   দাম নির্ধারণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft