ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৫:০৩ পিএম

জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গতকাল শনিবার বিকালে মুভমেন্ট ফর ফ্রী প্যালেষ্টাইনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন বিকাল ৫ টায় শুরু হয় এবং  শেষ হয় সন্ধ্যা ৬ টার দিকে।  

ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় হাজার হাজার নিরিহ নারী, শিশুসহ বিভিন্ন বয়সী সাধারন মানুষের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুভমেন্ট ফর প্যালেষ্টাইনের গোপালগঞ্জ জেলার হোষ্ট আল্লামা ইকবাল কাজল, খেলাঘরের রনেন মন্ডল, সাংবাদিক মিজানুর রহমান মানিক, স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্ন  ফেরিওয়ালার সাধরন সম্পাদক সাজেদুল ইসলাম, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম  চৌধুরী টুটুলি, সাংবাদিক ও জেলা জাসদের সাধারন সম্পাদক সাইফুর রশীদ চৌধুরী, জেলা উদীচীর সভাপতি ও কমিউনিস্ট নেতা নাজমুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft