রেমালে গোপালগঞ্জের ৩ উপজেলায় মাছ চাষিদের ক্ষতি সোয়া ১৭ কোটি টাকা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ২:৪৮ পিএম

শসম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালে গোপালগঞ্জ সদর উপজেলা, টুংগীপাড়া ও কোটালিপাড়ায় মৎস খাতে ক্ষতি হয়েছে প্রায় সোয়া সতেরো কোটি টাকা। 

এ তথ্য জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী। 

তিনি বলেন, সদর উপজেলা, টুংগীপাড়া ও কোটালিপাড়ায় প্রায় ৭৩ হেক্টর জমিতে ৩৪২ টি পুকুর, ৫২৯ হেক্টর জমিতে ১১৫৫ টি ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। কমপক্ষে ৬৬৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এসব মাছের মধ্যে রয়েছে চিংড়ী মাছ, সাদা বা কার্প জাতীয় মাছ ইত্যাদি। আমরা ক্ষতিগ্রস্থ মৎস চাষিদের তালিকা তৈরির কাজ শুরু করবো যাতে চাইলে ঢাকাস্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো সম্ভব হয়। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগ পর্যন্ত আমরা মৎস চাষিদের সতর্ক করার চেষ্টা করেছি। যারা সতর্কতা অবলম্বন করেনি তারাই ক্ষতিগ্রস্থ হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গোপালগঞ্জ   ঘূর্ণিঝড়   রেমাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft