গাংনীতে সেচপাম্পে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:৩৩ পিএম

বৈদ্যুতিক সেচপাম্পে বিদ্যুৎতায়িত হয়ে রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলার গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। রানা ধানখোলা গ্রামের ভুষিমাল ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের বীজতলায় সেচ দেওয়ার জন্য গ্রামের মাঠে বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যায় রানা। এ সময় পাম্পের সাথে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft