কসবায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:৪৩ পিএম

পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর ছুরিঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। 

এসময় স্থানীয় লোকজন ঘাতক স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ জানান, পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বৃদ্ধা সালেহা বেগমের সাথে তার বৃদ্ধ স্বামীর প্রায়ই বাকবিতন্ডা হতো। বৃহস্পতিবার (৩০ মে) সকালে একই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কলহ শুরু হয়। এর জেরে আব্দুর রহিম তার স্ত্রীকে ছুরিঘাত দিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া   খুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft