ঈদের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৮:১৭ পিএম

ঈদের দিনসহ আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে পশুবাহী গাড়ি ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে বনানীস্থ বিআরটিএ’র সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করণ সংক্রান্ত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদের দিনসহ এর পূর্বের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে এবং সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft