খাগড়াছড়িতে বন্যায় গৃহবন্দি মানুষ
খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৪:২৬ পিএম

খাগড়াছড়িতে চেংগী নদী ও দীঘিনালায় মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে এলাকার ৮টি গ্রাম পানিতে ডুবে গেছে। এতে প্রায় সাত শতাধিক বাড়িঘর পানিতে ডুবে যায়। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এসব বাড়িঘর ডুবে যাওয়ায় লোকজন আশ্রয়হীন হয়ে পড়েছে। 

অনেকে স্থানীয় আশ্রয়কেন্দ্র স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে। রাতে হঠাৎ করে চেংগী ও মাইনি নদীর পানি বেড়ে গিয়ে এ অঞ্চল প্লাবিত হয়। 

হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফসলসহ অন্যান্য ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এছাড়াও জেলা সদরের গরু বাজার সবজি বাজার সড়ক দুটো পানির নিচে।

দীঘিনালার মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং হাজাছড়া ছোট মেরুংও বেতচড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসেরও সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এখানে আকাশ এখনো কালো মেঘে ডাকা। বৃষ্টি হলে আরো বেশি  গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খাগড়াছড়ি   বন্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft