গাংনীতে পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১০:০৬ পিএম আপডেট: ২৭.০৫.২০২৪ ১০:০৮ পিএম

মেহেরপুরে গাংনী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আহমেদ আলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে পৌরবাসী। গতকাল রোববার বিকেলে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিল বের হয়ে গাংনী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ঝাড়ু মিছিলে- পৌর এলাকার নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। 

ঝাড়ু মিছিলে অংশ নেওয়া নারী পুরুষেরা জানান, পৌরসভা থেকে সরকারি বরাদ্দকৃত পায়খানা দেওয়ার জন্য ১০-১৫ হাজার টাকা উৎকোচ চাওয়া, বিভিন্ন সময় পৌরসভা থেকে সরকারি সুযোগ-সুবিধা না দেওয়া। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন তা না রাখা। পানির লাইন দেওয়া হলেও ঠিকমতো পৌরবাসীকে পানির সুবিধা না দিয়ে অর্থ আদায়, নিয়ম বহির্ভূতভাবে পৌর মার্কেটের নামে অর্থ উত্তোলন একাধিক অভিযোগে নারী -পুরুষ মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুসহ পৌর এলাকার দুই শতাধিক মহিলা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   ঝাড়ু মিছিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft