সোনারগাঁয়ে সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীর মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৫:০৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায়  উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। 

কাজের সুবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে থাকতেন।পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন। কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল বলে জানা যায়। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিল অ্যাম্বুলেন্সে করে।পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই রোগীর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এই সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। পরে রেকার দিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারায়ণগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft