নাটোরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ২:১৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি মো. নয়ন (২৮)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল রোববার(২৬ মে) দিনগত রাত ৯ টার দিকে উপজেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তারকৃত আসামি মো. নয়ন বড়াইগ্রাম উপজেলার একই এলাকার মো. রায়হানের ছেলে।

র‍্যাব নাটোর-৫ জানান, গত ১৮ মে ভিকটিম অভিমান করে নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য একটি বাসে উঠেন। পরে ঢাকা পৌঁছানোর পর ভিকটিম তার ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসে উঠে। এসময় বাসে ২ নম্বর আসামি মো. ফরিদুলের (২৮) সাথে ভিকটিমর পরিচয় হয়। এবং রাত ১১টার সময় ভিকটিম বাস থেকে বনপাড়া বাইপাস নামে। পরে ২ নম্বর আসামি ভিকটিমকে বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার একটি ভুট্টাক্ষেতের মধ্য নিয়ে যায়। সেখানে মামলার প্রধান আসামি মো. নয়ন (২৮)সহ অন্য সহযোগী আসামিরা ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে ভূট্টাক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ১৯ মে বড়াইগ্রাম থানায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব আরও জানান, মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেপ্তারের জন্য সিপিসি-২, নাটোর র‍্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামিদের অবস্থান সনাক্ত করে বড়াই গ্রাম উপজেলার 
খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে মামলার পলাতক প্রধান আসামি মো. নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়। আসামিকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   ধর্ষণ   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft