গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৬:৩৪ পিএম

মেহেরপুরের গাংনীতে ভ্যান চাপায় জুনায়েদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল উপজেলার তেরাইল বাজারে এই ঘটনা ঘটে।

জুনায়েদ একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। 

জানা গেছে, জুনায়েদ তেরাইল বাজার থেকে ভ্যানে চড়ে বাড়ি ফেরার সময় অসাবধানবশত ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft