কসবায় জাল ভোট দেয়ার চেষ্টা, একজনের সাজা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৪:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আরাফাত ভূঁইয়া (১৯) নামে একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ সাজা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই যুবক বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় আরাফাতকে আটক করে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ওই কেন্দ্রে আরো একজনকে বিকেলে আটক করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে সাজা দেওয়া হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft