কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৬:১৬ পিএম

গ্যাস বিতরণ এলাকায় নিয়মিত পাইপলাইনের কাজ করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা, আশপাশের জেলা ও ময়মনসিংহে গ্যাস বিতরণকারী সংস্থা বলছে, আগামীকাল রোববার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কালিয়াকৈর পর্যন্ত এলাকায় ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস। এতে বলা হয়, শুভল্যা, মির্জাপুর এলাকায় গ্যাসের পাইপলাইন মেরামত বা স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তিতাস   গ্যাস সংযোগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft