নওগাঁয় ভুয়া ডাক্তারকে জরিমানা ও কারাদন্ড
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৬:৪১ পিএম

নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে  এর মাধ্যমে একজন ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার  অনুমান রাতে সাড়ে ৯টায় উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন।

ভূয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের আবু সাঈদ খানের মেয়ে। এ সময় আদালত সোমাইয়াকে কারাদন্ডাদেশ প্রদান করে নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বিষয়টি  নিশ্চিত করে বলেন, ‘ডাক্তার পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  রোগী প্রতি ৬শত টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন  টেস্ট  করছিলেন। নির্দিষ্ট একটি কোম্পানির ঔষধ প্রমোট করছে যে কোম্পানির সরকারি অনুমোদন নেই।  

জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে পারেনি, ডাক্তারনী সনদপত্রের সঠিক প্রমানাদি দেখাতে না পারায় ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত।’

তিনি আরোও বলেন, ‘মেয়েটি একটি কোর্স করেছে সেটা দিয়ে আইন অনুযায়ী  রোগী দেখতে পারেন না ডাক্তারকে এ্যাসেস্ট করতে পারবে। এ কারনে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা   কারাদণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft