প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৪৩ পিএম আপডেট: ২৩.০৫.২০২৪ ৫:৪৭ পিএম

পুরো বিশ্বে এখন অভিজ্ঞ রাজনীতিকদের খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক এসময়ে ইব্রাহিম রাইসির মৃত্যু খুবই মর্মান্তিক বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ মে) রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। সকালে শোক জানাতে ঢাকার ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল।
সকালে শোক জানাতে ঢাকার ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল।
এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
এসময় মির্জা ফখরুল ইরানের জনগণ, সরকার ও রাইসির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, ইরানের জনগণ যেন এই শোকের সময়ে রাষ্ট্রের যে ভূমিকা তা যেন অক্ষুণ্ণ রাখতে পারে।