সরাইলে কৃষি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৯:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকা থেকে বুধবার দুপুরে ৬৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কৃষি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft