রাইসিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষে ঢল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১:৫৯ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ গতকাল উদ্ধার করে তাবরিজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। 

আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে নয়টায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্য কর্মকর্তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরিকল্পনা রয়েছে ইব্রাহিম রাইসসহ অন্যান্যদের একাধিক জানাজা করার। 

নির্বাহী বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে রাইসির মরদেহ ধর্মীয় শহর কওমে নেওয়া হবে। এরপর সেখানেও তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, এরপর তার মরদেহ রাজধানী তেহেরানে নেওয়া হবে। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাইসিসহ অন্যান্যদের জানাজা নামাজ পড়াবেন। পরে বুধবার (২২ মে) তাদের মরদেহ দাফন করা হবে। 

বুধবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ইরান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft