নওগাঁয় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:৩৫ পিএম

টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, আজকের পরিমাপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়।

এ সময় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএসটিআই আঞ্চলিক অফিসের প্রধান উপপরিচালক,উত্তম কুমার মিত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জন,ডাঃ মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান (ভুইয়া) নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি ইকবাল শাহরিয়ার (রাসেল)সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft