বিএনপি আবারও ৪ নেতাকে বহিষ্কার করলো
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৬:৫৭ পিএম আপডেট: ১৬.০৫.২০২৪ ৬:৫৯ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বৃহস্পতিবার (১৬) মে এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, আগামী ২৯ মে ২০২৪ তারিখ অনুষ্ঠাতব্য ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঈসারত মুন্সিকে বহিষ্কার করেছে ফরিদপুর সাংগঠনিক বিভাগ। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিলেট বিভাগে বহিষ্কার করা হয়েছে নুরুল হক টিপুকে। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

ঢাকা বিভাগে বহিষ্কার করা হয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলালকে। তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

রাজশাহী বিভাগে বহিষ্কার করা হয়েছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী প্রামানিককে। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এর আগে ৩য় ধাপের নির্বাচনে অংশগ্রহণ করায় সাংগঠনিক ৯টি বিভাগে ৫২ জনকে বহিষ্কার করে বিএনপি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   উপজেলা পরিষদ নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft