মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন ডিজি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ১১:০১ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খন্দকার মোস্তাফিজুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতির পর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft