নাটোরে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:৫৬ পিএম

নাটোর থেকে অপহরণ মামলার অভিযুক্ত প্রধান আসামি মো. সোহান (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। 

গতকাল মঙ্গলবার (১৪ মে) দিনগত রাত সাড়ে ৭ টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মো. সোহান(২৭) নাটোর সদর উপজেলার তেগাছি এলাকার মো. কালাম হোসেনের ছেলে। 

র‍্যাব জানায়, এক মাস আগে আসামি সোহান বগুড়া জেলার কাহালু থানার বিবির পুকুর এলাকায় বাদীর চাচাতো ভাইয়ের পুকুর সংস্কারের জন্য সেখানে যায়। সেখানে কাজ করতে গিয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ভিকটিমকে দেখে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে সোহান ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয়। বাদী বিষয়টি জানতে পেরে আসামিকে তার মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করেন। এরপর গত ৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বিবিরপুকুর বাজারে বাসস্ট্যান্ডে যাওয়া সময় আসামি সোহান ও তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে কাহালু থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই সোহান আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেপ্তারের জন্য র‍্যাব-৫ সিপিসি-২, নাটোরে অধিযাচনপত্র প্রদান করেন। 

র‍্যাব আরও জানায়, এরপর র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত সোহানের অবস্থান সনাক্ত করে। মঙ্গলবার ১৪ মে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করেন। এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft