বিশ্বকাপ ২০২৬ সালে মেয়েদের প্রথম ক্লাব
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:০৩ পিএম

২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে মেয়েদের প্রথম ক্লাব বিশ্বকাপের আসর। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে কংগ্রেসে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চার বছর পর পর এই আসর মাঠে গড়াবে। অংশ নেবে ১৬টি ক্লাব।

বিশ্বে নারী ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ ফিফার। গত বছরের ডিসেম্বরেই ফিফা ঘোষণা দিয়েছিল এটি। অবশেষে আজকের সাধারণ সভায় তা চূড়ান্ত হলো।  নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

যুক্তরাষ্ট্র অঞ্চলের চ্যাম্পিয়ন গোথাম এফসি, লাতিন অঞ্চলের মেয়েদের কোপা লিবারতাদোরেসের সেরা ব্রাজিলের করিন্থিয়াস। মহাদেশীয় অঞ্চলের চ্যাম্পিয়নরা ছাড়াও র‍্যাংকিংয়ের বিচারে অংশ নেবে বাকি ক্লাবগুলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft