প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৬:১৫ পিএম

নামাজ পড়তে গিয়ে ভুল করা ঠিক নয়। নামাজ মনোযোগের সঙ্গে আদায় করতে হবে। তবু আমরা মানুষ ভুল আমাদের হতেই পারে। নামাজ আদায় করতে গিয়ে কত রাকাত পড়া হলো তা নিয়ে ভুল করে বিভ্রান্তি হয়ে যেতে পারে। সেই সমস্যার একটি সমাধান বাতলে দিয়েছে তিরমিজি শরিফে একটি হাদিস।
আবদুর রহমান ইবনে আওফ (রা.) বর্ণনা করেছেন, ‘আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তোমাদের কেউ নামাজে ভুল করে, যখন সে বলতে পারে না সে এক রাকাত, দুই রাকাত না তিন রাকাত আদায় করেছে। সেটি ঠিক করতে না পারলে দুই রাকাতকে ভিত্তি ধরবে। আর যদি তিন রাকাত আদায় করেছে না চার রাকাত আদায় করেছে সেটি বুঝতে না পারে, তবে তিন রাকাতকে ভিত্তি ধরবে। এ ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুই সেজদা করতে হবে। (তিরমিজি, ৩৯৮)