কাপাসিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৪:৫৩ পিএম আপডেট: ১৩.০৫.২০২৪ ৪:৫৯ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় লিচু পাড়তে গিয়ে  গাছ থেকে ছিঁটকে পড়ে ফজল আহমেদ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফজল আহমেদ  ওই এলাকার নূর হোসেন কবিরাজের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশেই গাছে পাকা লিচু পারতে যায়, অসাবধানতায় গাছের ডাল থেকে ছিঁটকে টয়লেটের টাংকির উপরে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের ও এলাকার লোকজন রক্তাক্তবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: মিসকাতুন মাসরিক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আ: কাইয়ুম মোল্লা জানান, ফজল আহমেদ  আজ সকালে বাড়ির গাছে লিচু পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft