সরাইলে অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে ছাই
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৫:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়নের ২য় গেইট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সংশ্লিষ্টরা ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে। 

সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় ১১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রয় ও সার্ভিসিং, একটি স্বর্ণের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft