জামিন পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৫:১৪ পিএম

অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশটির সুপ্রিম কোর্ট আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালের জামিনের আদেশ দেয়। জামিনে থাকার সময় তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন।

একটি আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এবং তার দল আম আদমি পার্টি (এএপি) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে তৈরি ‘ইন্ডিয়া’ জোটের অংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   দিল্লি   জামিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft