জনগণের কাছ থেকে আমাকে দূরে সরানো যাবে না: সংসদে প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১:২১ পিএম

একটি মহল সরকারের উন্নয়নকাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, এভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে জনগণের কাছ থেকে তাঁকে দূরে সরানো যাবে না।

বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। যে কাজগুলো আমরা করেছি, তার শুভ ফল দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করা হলেও জনগণের কাছ থেকে তো আমাকে দূরে সরাতে পারবেন না।

শেখ হাসিনা বলেন, ‘আমার একটা শক্তি হচ্ছে জনগণ। তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজেই ওই আস্থা-বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। আর এই সম্বল নিয়েই আমি চলি, এ জন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ দেশবাসী আমার পাশে আছে, আমি কাউকে পরোয়া করি না।’

বঙ্গবন্ধুর সময়কার কথা তুলে ধরে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি জানি, আমার বাবার সঙ্গেও একই জিনিস হয়েছে। যত কাজ তিনি করে গেছেন মাত্র সাড়ে তিন বছরের মধ্যে; সংবিধান দেওয়া থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই, যার ভিত্তি তিনি তৈরি করে দেন নাই। তারপরও তাঁর সমালোচনা, তাঁর বিরুদ্ধে নানা কথা লেখা, অনেক কিছু করে তাঁকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। যখন পারেনি, তাঁকে হত্যা করা হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft