ভোট বর্জনের ডাক দিয়ে আখাউড়ায় বিএনপি’র লিফলেট বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:৪৪ পিএম

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সাধারন মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

আজ বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার সড়ক বাজারে বিএনপি’র পক্ষ থেকে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. সেলিম ভ‚ঁইয়া, যুবদল নেতা জাবেদ আহমেদ, মো. মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়াসহ যাবতীয় কার্যক্রমে বিরত থাকার জন্য সাধারন মানুষের প্রতি আহবান জানান।

বিএনপি’র বিতরণ করা লিফলেটে লেখা আছে, এই সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহনে নির্বাচনসহ মানুষের সহজাত অধিকারগুলো নির্দয়ভাবে হরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। গণতন্ত্র পুণরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ আন্দোলন বলে লিফলেটে উল্লেখ আছে। লিফলেটে সরকারের নানা কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft