কাজিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:২৯ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে মুনছুর আলী (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা রিয়াদ নামে আরেক আরোহী গুরুতরভাবে আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকরতলী এলাকায় এঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী কাজিপুর উপজেলার পাচগাছী এলাকার মো. কালাম মিয়ার ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মুনছুর ও তার বন্ধু দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সোনামুখী বাজার থেকে মেঘাই এর দিকে আসছিলো। পথিমধ্যে পাইকরতলী এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সজোড়ে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনছুরকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft