সালমানের সঙ্গে প্রথমবার অভিনয়ে কিয়ারা
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪:০৫ পিএম

বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথমবারের মতো সালমানের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী।

সিনেমার নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন আমির খানের ‘গজনী’-এর নির্মাতা এ আর মুরুগাদোস।

সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। একই দিন কার্তিক আরিয়ানও গিয়েছিলেন।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে। এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও পাঁচ বছর আগে আলোচনা হয়েছে। এটি ২০২৫ সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft