মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ২:৫৮ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কাটিগ্রম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে সানোয়ার হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জাগীরের কাঁচা বাজারের আড়ৎ থেকে নিহত দুই ব্যক্তি সবজি ক্রয় করে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। তাদের ভ্যান গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডমুখী কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হন তারা।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ্র বসু বলেন, ঘটনাস্থল থেকে দুই সবজি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক ও সহকারীকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft