ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১:৩৩ এএম

যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। কিয়েভ সেগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে। খবর বিবিসি, রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়তে গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে যা এরই মধ্যে তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে।

বুধবার (২৪ এপ্রিল) এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অংশ এই অস্ত্র। চলতি মাসে সেগুলো ইউক্রেনে পৌঁছে।

যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। রাশিয়ার অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে শত্রুপক্ষের বিমানঘাঁটি, রেলপথ ও যুদ্ধ সরঞ্জাম সরবারহের পথগুলোতে শক্তিশালী হামলা চালাতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অনেকদিন ধরেই বাইডেন প্রশাসনের কাছে চেয়ে আসছে ইউক্রেন। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি কখনো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft