টিকটক নিষিদ্ধ করার বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:০৮ পিএম

টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর ফলে টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’কে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে।

 অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চারটি বিলের একটি প্যাকেজের সাথে এ বিলটি পাস হয়েছিল, যার সাথে আরও ছিল ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য সামরিক সহায়তা সংক্রান্ত বিষয়ও।

সিনেটে এ বিল বড় ধরনের সমর্থন পেয়েছে। সেখানে ৭৯ জন সিনেটর টিকটক নিষিদ্ধ করার পক্ষে আর ১৮ জন এর বিরুদ্ধে ভোট দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft