রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:০৬ পিএম

আজ বৃহস্পতিবার রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় সেলুনের ভিতর থেকে তারেক মিয়া (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, তারেক ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নয়নপুর গ্রামের সুজন মিয়ার ছেলে। সে আফতাবনগর সি-ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামের একটি সেলুনে সপ্তাহখানেক কাজ করছে। কাজ শেষে রাতে সেলুনের মধ্যেই ঘুমাতো। বুধবার প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সহকর্মীরা সকাল ১০টার দিকে সেলুনের সাটারে টোকা দিলে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেই। পরে পুলিশ এসে শাটার ভেঙে তারেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতের যেকোনো সময় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।

বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন বলেন, সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের শাটার ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft