গোসল করতে নেমে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:০১ পিএম আপডেট: ১৮.০৪.২০২৪ ৪:০২ পিএম

আজ বৃহস্পতিবার গণমাধ্যমের হাতে আসে সিসি টিভি ফুটেজে দেখা যায়- রাজারবাগ পুলিশ লায়ন্সের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে যান কনস্টেবল মো: মমিনুল ইসলাম। 

গতকাল বুধবার বিকাল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লায়ন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের উদ্দেশ্যে ঘাটে যেয়ে কিছুক্ষণ দাড়িয়ে থাকেন। এ সময় দুই জনকে দেখা যায় কথা বলতে বলতে ঘাটের কাছে আসেন। তখন মমিনুলের সঙ্গেও কিছু কথা বলেন তারা। তারপরে মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি। 

এ সময় আরেক ব্যক্তিকে দাড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাই সেখানে জড়ো হতে দেখা যায়।

মমিনুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ২০১৫ সালের নভেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft