পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৪ এপ্রিল, ২০২৪, ৫:২২ পিএম আপডেট: ১৪.০৪.২০২৪ ৫:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পূর্ণ চন্দ্র রায়  নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রবিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পূর্নচন্দ্র  গেন্ডাবাড়ী এলাকার সুভাস রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, ১লা বৈশখ উপলক্ষের প্রতিবেশীদের সঙ্গে রং খেলার সময় বাড়ি পার্শ্বের পাকা রাস্তায় একটি ব্যাটারী চালিত আটো রিক্সা পূর্ন চন্দ্রকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft