ফের পালিয়ে বিজিপির ৯ সদস্য বাংলাদেশে এসেছে
প্রকাশ: রোববার, ১৪ এপ্রিল, ২০২৪, ৪:৫৬ পিএম

রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিএসএফ) আরও অন্তত ৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আজ সকালে ২ দফায় টেকনাফের খারংখালী সীমান্ত দিয়ে নয়জন বিজিপি সদস্য অস্ত্র-গুলি ও গ্রেনেডসহ বাংলাদেশে প্রবেশ করেছেন। বিজিবি তাদের অস্ত্র ও গুলি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

তিনি আরও বলেন, বিজিপির ২ সদস্য আহত অবস্থায় বাংলাদেশে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১১ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। তারা এখনো নাইক্ষ্যংছড়িতে বিজিবির হেফাজতে আছেন। পরে ১৫ ফেব্রুয়ারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft