বর্ষবরণে মেতেছে সারাদেশ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৪ এপ্রিল, ২০২৪, ৪:১৬ পিএম

এসেছে বাংলা নতুন বছর ১৪৩১। আজ রবিবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনার বটমূলে বাঁশির সুরে নতুন বছরকে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। 

পরে গান, কবিতায় মুখরিত হয় বটমূলমঞ্চ। এদিকে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ, ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শোভাযাত্রা শেষ হয়। 

এছাড়া রাজধানীর শিশু পার্কের সামনে বর্ষবরণের আয়োজন করে ঋষিজ শিল্পগোষ্ঠী। আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে সারা দেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft