বাংলা বর্ষবরণে মেহেরপুরে নানা আয়োজন
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৪ এপ্রিল, ২০২৪, ৪:০৭ পিএম

আজ পহেলা বৈশাখ বাংলা বর্ষের প্রথম দিন। নানা আয়োজনের মধ্যে দিয়ে বরণ করা হচ্ছে বাংলা নববর্ষকে। আজ রবিবার সকাল ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান। 

এসময় পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft