রাশিয়ার দখলকৃত শহরে ইউক্রেনীয় হামলায় নিহত ৮
প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৮:৫২ পিএম

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে আটজন নিহত হয়েছেন। রুশপন্থি স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা হয়। এতে আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন। 

জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশপন্থি শীর্ষ কর্মকর্তা ইয়েভজেনি বালিতস্কি হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

অপর এক স্থানীয় রুশপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রগোভ টেলিগ্রামে বলেছেন, গোলাবর্ষণে পাঁচটি বাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে।

রুশপন্থি কর্মকর্তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি।

২০২২ সালে সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেন দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে জাপোরিজ্জিয়া সেগুলোর একটি। তবে এসব অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি রাশিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft