মানিকগঞ্জে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৪:০০ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে স্থানীয় পপুলার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।ঈদ উপলক্ষে আজ বিকেলে  মানিকগঞ্জের শিবালয়ের অম্বয়পুর গ্রামের স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের লাঠি খেলা। 

এলাকাবাসীর আয়োজনে কুষ্টিয়া জেলার কুমারখালীর পাহাড়পুর গ্রামের লাঠিয়াল দলের দল নেতা  শহীদ ইসলামের পরিচালনায় ২ নারীসহ ৪০ জন লাঠিয়াল লাঠিখেলা প্রদর্শন করে। লাঠিয়ালদের বিভিন্ন কলা কৌশল ও আত্মরক্ষা প্রতিরোধ এবং আঘাতের নৈপুণ্য দেখে  হাজারো নরনারীর উপস্থিতি ও  দর্শকদের করতালিতে  লাঠি খেলা আকর্ষণীয় হয়ে উঠে। 

স্থানীয় সংসদ সদস্য এস এম জাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই সময় লাঠি খেলার পৃষ্ঠপোষক সমাজসেবক আব্দুর রহিম খানসহ স্পোর্টিং ক্লাবেরন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft